৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ছুরিকাঘাতে রাজধানীতে চিকিৎসক নিহত

    রোববার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক চিকিৎসক নিহত হয়েছেন।

    নিহত চিকিৎসকের নাম বুলবুল হোসেন। মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে তার একটি চেম্বার রয়েছে। সেখানে নিয়মিত দাঁতের চিকিৎসাসেবা দিতেন তিনি। তিনি ‘গরিবের ডাক্তার’ বলেও পরিচিতি ছিলেন।

    মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

    তিনি বলেন, রোববার সকাল ৮টার দিকে সংবাদ পেয়ে মিরপুরের শেওড়াপাড়া বাসা থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, ভোরে নিজ বাসা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন বুলবুল হোসেন। বাসা থেকে বের হলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন এবং ছুরিকাঘাতে নিহত হন।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তাকে (বুলবুল) হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    ওসি মোস্তাকিজুর রহমান বলেন, নিহতের কাছে ১২ হাজার টাকা ও দামি মোবাইল ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমরা এটাকেই সন্দেহের চোখে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর