২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ট্রাকচাপায় টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী নিহত

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রবিউল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী বালুভর্তি ট্রাকের চাপায় মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক হৃদয়।

    শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত রবিউল ইসলাম বাসাইলের ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।

    আহত হৃদয় জানান, তারা মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২৫৬৩৮) তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় রবিউল রাস্তার পাশে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর